সিলেটে ওসমানীর ৯৮তম জন্ম বার্ষিকী পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৯৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বাদ জোহর জাতীয় জনতা পার্টির উদ্যোগে হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গনে ওসমানীর কবর জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান, জেলা সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সহ সভাপতি এডভোকেট খন্দকার মুবাশ্বির আলী, কাজী আব্দুল মুমিন, ডা: মীর্জা রাজা মিয়া, যুক্তরাষ্ট্র ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী,লায়েক আহমদ প্রমূখ।
জাতীয় ইতিহাসের ক্ষণজন্মা এই বীর সেনানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর। ওসমানীনগর থানার দয়ামীরের কৃতি সন্তান খান বাহাদুর মফিজুর রহমান ও জোবেদা খাতুন তাঁর গর্বিত পিতা-মাতা।
মোঃ আতাউল গণি ওসমানী ১৯৩৯ সালে বৃটিশ-ভারতীয় সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। শিক্ষা জীবনে তুখোড় ছাত্র হিসেবে সর্বমহলে তাঁর সুনাম ছিল। ১৯৪২ সালে মাত্র ২৩ বছর বয়সে বৃটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর হিসেবে ব্যাটালিয়নের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করে তিনি নতুন নজির সৃষ্টি করেন। ১৯৬৭ সালে ওসমানী পাকিস্তান সেনাবাহিনীর কর্ণেল পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি সরাসরি জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে জেনারেল ওসমানী সেনাবাহিনীর সাবেক ও তৎকালীন সদস্যদের সংগঠিত করেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হওয়ার পর তাঁকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। দীর্ঘ ৯ মাস অসীম সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের মাধ্যমে এমএজি ওসমানী পরিণত হন স্বাধীন সার্বভৌম সমর নায়কে। স্বাধীনতার পর তাঁকে জেনারেল পদে ভূষিত করা হয়। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৬৬ বছর বয়সে জেনারেল ওসমানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিরবে-নিভৃতে পার হয়েছে তাঁর ৩০টি মৃত্যুবার্ষিকী। ওসমানীর জন্মস্থান সিলেটে বেশ কিছু সংগঠন গুরুত্বের সাথে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করলেও জাতীয়ভাবে তাঁর মৃত্যু ও জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নেই আজও।
বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য বার বার বিভিন্ন মহল থেকে দাবী উঠলেও বিষয়টি আজও রয়েছে উপেক্ষিত।
Related News
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন,Read More
সিলেটে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণRead More



Comments are Closed