ঝিনাইদহের সেই দিনমজুর মসলেমের জন্য সু-খবর
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সেই দিনমজুর খোয়া ভাঙ্গা সত্তর বছরের বৃদ্ধ মসলেম শাহ বয়স্ক ভাতা পেতে যাচ্ছেন। ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন পত্রিকায় দিনমজুর মসলেমের সংবাদটি প্রকাশিত হওয়ার পরে ভালাবাসায় সিক্ত মসলেম শাহের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন ঝিনাইদহ শহর সমাজসেবা অফিসার মো. হোসেন খান। তিনি উপ-পরিচালক ঝিনাইদহ আব্দুল মতিন এর মাধ্যমে মসলেমকে একটি ভাতা ও তার পরিবারকে অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
এরই অংশ হিসেবে বুধবার দুপুরে মসলেম শাহের জীর্ন কুটিরে যান মো. হোসেন খান। এ সময় তিনি মসলেমের স্ত্রী ও দুই পুত্রবধুর সাথে কথা বলেন। দিনমজুর মসলেম শহ এ সময় খোয়া ভাঙ্গতে বাইরে ছিলেন।
এদিকে, ফেসবুকে যে সব বন্ধু, সরকারী কর্মকর্তা সহ সমাজকর্মী, অনলাইন নিউজ পোর্টাল সহ যেসব পত্রিকা মসলেমের পাশে দাড়িয়ে খবরটি প্রচার ও শেয়ার করে সহানুভতি জানিয়েছেন, তাদেরকে দিনমজুর মসলেম অভিনন্দন জানিয়েছেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed