ঝিনাইদহের কেউ কথা রাখেনি
ঝিনাইদহ প্রতিনিধি: ভোটের সময় মেম্বার চেয়ারম্যানরা বলেছিলেন, ভোট দাও বয়স্ক ভাতা পাবে। সংসদ নির্বাচনেও একই ভাবে ভোট নিয়েছিলো মসলেম উদ্দীন শাহের কাছ থেকে। কিন্তুু ভোট চলে গেছে সেই কবে, কেও কথা রাখেনি।
বয়স এখন সত্তরের কাছাকাছি। পাথরের মতো পেটানো শরীরটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে তার। তারপরও ক্ষুধার যন্ত্রনা আর অভাবের তাড়নায় মসলেমকে খোয়া ভেঙ্গে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।
মসলেম শাহ এর বাড়ি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার গয়াসপুর বটতলা কলোনীতে। স্ত্রী জহুরা খাতুন এ্যজমার রোগী। সেই মাঝে মধ্যে বাঁচে না। দুই ছেলে বিয়ে করে আলাদা। তিন মেয়ের মধ্যে কেবল বড় মেয়ে বিধবা হয়ে বাড়িতে বসে আছে। বাবার সঙ্গে মেয়েও খোয়া ভাঙ্গে।
মেম্বার চেয়ারম্যানদের কাছে বয়স্ক ভাতা চেয়ে কোন লাভ হয়নি। রাজনীতি আর প্রভাবের কাছে মসলেম উদ্দীনের বয়স্ক ভাতা হয় না। খুটির জোর নেই বলে কেও পাত্তা দেয় না। তাই বলে কি দেশ বিদেশের সরকারী-বেসরকারী কর্মকর্তা, সুহৃদয়বান ব্যক্তিবর্গেরও কি কোন মানবতা নেই ? নিশ্চয় আছে !
ঝিনাইদহবাসী আশা করে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা ও দেশ বিদেশের সুহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান আসহায় হতদরিদ্র মসলেম শাহকে সাহায্য ও সহযোগিতা থেকে বঞ্চিত করবেন না। মসলেম উদ্দীনের সাথে যোগাযোগ ০১৬১০২০৯৭১০ (নাতি মানিক) করতে পারেন এই মোবাইলে।
Related News
পাখির কলকাকলিতে মুখর নাজিরপাড়া, ১৫ বছর ধরে অতিথিদের মিলনমেলা
মো. সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড়: ভোরের আলো ফুটতেই শুরু হয় পাখিদের কিচিরমিচির। গাছের ডালেRead More
ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার (Wycoller )গ্রামেRead More



Comments are Closed