বিশ্বনাথে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বজ্রপাতে আতাউর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত আবদুল মছব্বিরের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি একাডেমীর পাশে এঘটনা ঘটে। ওই সময় আতাউর রহমান জমিতে গরু দিয়ে চাষাবাদ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এসময় একটি গবাদি পশুর মৃত্যু হয়। খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed