সিলেটে চোরাইগাড়ির ব্যবসার অভিযোগে ডাক্তারসহ গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে চোরাই গাড়ির ব্যবসার অভিযোগে এক ডাক্তারসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত ডাক্তার ফাহমি ইকবাল রাব্বী সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও নগরীর নয়াসড়ক এলাকার বিহঙ্গ-২২/এ বাসার মৃত আব্দুল মুছব্বিরের ছেলে।
গত রোববার (২৮ আগষ্ট) নগরীতে পৃথক অভিযান চালিয়ে চোরাই গাড়ি চক্রের সদস্যদের গ্রেফতার ও তিনটি চোরাই কার উদ্ধার করে র্যাব।
গ্রেফতার হওয়া অন্যরা হলো, দক্ষিণ সুরমার আব্দুল মুতালিবের ছেলে রুমেল আহমেদ (৩৫), আম্বরখানা বড়বাজারের মো. ইলিয়াছুর রহমানের ছেলে ইমাদুর রহমান রাফি (২৮) ও গোলাপগঞ্জ উপজেলার দড়া গ্রামের মোজাহিদ আলীর ছেলে মোঃ শাহআলম মুন্না (২৬)।
র্যাব জানায়, ডাঃ ফাহমি চক্রের কাছ থেকে চোরাই গাড়ি কিনে ডাক্তার রানা (২৩ লক্ষ), ডাঃ ফজলুল হক (১৫ লক্ষ), ডাঃ হেলাল(৫ লক্ষ), ডাঃ মজিদ (১০ লক্ষ), ডাঃ শফি (২৫ লক্ষ), আব্দুস সামাদ (৩১ লক্ষ), নজরুল (২০ লক্ষ), নকিব (১৭ লক্ষ) ও মাহতাব (১১ লক্ষ) টাকা খুইয়েছেন।
এদিকে ফাহমির ডাক্তার হিসেবে পরিচিতি থাকার কারণে তিনি সহজেই ডাক্তারদের কমিউনিটিতে প্রবেশ করেন ও তাদের কাছে গাড়ী বিক্রয় করেন নানা কৌশল অবলম্বন করে। ব্যবসার শুরুতে বিশ্বাস ও আস্থা স্থাপন করে পরবর্তীতে অসংখ্য ক্রেতাকে প্রতারনার চক্রে ফেলে দেন ফাহমি।
অনুসন্ধানে জানা যায়, তিনি অন্তত ১৫/২০ জন নামী-দামী ব্যক্তির নিকট থেকে টাকা নিয়ে গাড়ী প্রদান করেননি। এছাড়াও কাস্টমারদের প্রত্যাশিত ব্র্যান্ড না দিয়ে অনেক ক্ষেত্রে অন্য গাড়ী দিয়ে আপাতত চালানোর কথা বলে পরবর্তীতে তাদের এড়িয়ে চলা শুরু করেন।
এদের মধ্যে ডাঃ ফজলুল হক ও আব্দুস সামাদ ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা করেছেন।
ঢাকা ও চট্টগ্রাম হতে চোরাইকৃত গাড়ীসমূহ ব্রাক্ষনবাড়িয়ার শুভ ও রুমেল নামের দুজন ব্যক্তি গাড়ি নিয়ে এসে সিলেটের বিভিন্ন স্থানে বিক্রয় করত। কোন কোন ক্ষেত্রে ডাক্তার ফাহমির নিজস্ব শো-রুমে গাড়ীসমূহ রেখেও বিক্রয় করতেন। এমনি একটি চোরাই প্রাইভেট কার ফাহমির শোরুম থেকে উপশহরের বাসিন্দা শিক্ষক সালেহ আহমদ ক্রয় করে এক বছর তা ব্যবহার করে ফেরত দেন। উক্ত গাড়ীটি র্যাব ২৯ আগষ্ট সকালে মুন্না নামক এক ব্যক্তির বাড়ী থেকে উদ্ধার করা হয়।
মুন্না, রাফি, নওশাদ ও মনসুর কার চোরাই দলের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। এরা চোরাইকৃত গাড়ী বিভিন্ন পন্থায় কাগজ পত্র তৈরী করে কাষ্টমারদের কাছে বিক্রয় করত।
এদিকে ডাক্তার ফাহমি রাব্বীর তথ্যমতে নগরীর কাজীটুলায় পরিত্যক্ত অবস্থায় X Saloon Corolla নামের একটি গাড়ী ২৯ আগষ্ট সকালে র্যাব উদ্ধার করে। এছাড়া ডাঃ ফাহমি রাব্বী কর্তৃক Corolla Axio নামক বিক্রিত আরেকটি গাড়ী কাগজপত্র ছাড়া ২৮ আগষ্ট সন্ধ্যায় মীরের ময়দান এলাকা থেকে র্যাব উদ্ধার করে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed