সিলেটে ৩১ আগস্টের হরতাল স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্যবসায়ী করিম বক্স মামুনের খুনীদের গ্রেফতারের দাবিতে আগামী ৩১ আগস্ট বুধবার সিলেট নগরীতে ব্যবসায়ীদের ডাকা অর্ধদিবস হরতাল স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে নগরীর জিন্দাবাজারে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক সভায় এ হরতাল প্রত্যাহার করেন নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বুধবার সিলেট থেকে দু’টি হজ ফ্লাইট রয়েছে। হজ¦যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে এবং পুলিশরে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে এ হরতাল স্থগিত করেন নেতৃবৃন্দ।
জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৮ আগস্ট) রাতে এক জরুরি সভায় মামুন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ হরতাল আহবান করেছিলো জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
প্রসঙ্গত; গত ১৬ আগস্ট বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাঘাত করে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্প্রতি এ হত্যা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরিত হয়েছে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed