কুশিয়ারা নদীতে ডুবে শিশুর মৃত্যু
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে খেলার ছলে নদীতে পড়ে ভেসে যাওয়া সাত বছরের শিশু সজীবের লাশ ১০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে কুশিয়ারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু সজীব দুবাগ ইউনিয়নের উত্তর চরিয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র।
জানা যায়, দুবাগ ইউনিয়নের উত্তর চরিয়া গ্রামের নজরুল ইসলামের সাত বছরের শিশু সজীব সহপাঠীদের সাথে রবিবার বিকেল ৫টার দিকে খেলায় ব্যস্ত ছিলো। খেলতে খেলতে হঠাৎ করে বাড়ি সংলগ্ন কুশিয়ারা নদীতে পড়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা সজীবকে উদ্ধারের চেষ্টা চালান। দমকল কর্মীরা ব্যর্থ হলে সিলেট থেকে রাতে ডুবুরি নিয়ে আসা হয়। রাত আড়াইটার দিকে ডুবুরিয়া সজীবের লাশ উদ্ধার করে। সজীবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান জানান, বিয়ানীবাজার ফায়ার সার্ভিস ও সিলেট থেকে আগত দমকল কর্মীরা কুশিয়ারা নদীতে প্রায় ১০ ঘন্টা চেস্টা চালিয়ে শিশু সজীবের লাশ উদ্ধার করে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed