সিলেটে বিআরডিবি মাঠ সংগঠকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পল্লী জীবিকায়ন প্রকল্প (বিআরডিবি) সিলেট বিভাগের মাঠ সংগঠকদের উদ্যোগে সোমবার সিলেট সদও উপজেলার খাদিমনগর আঞ্চলিক কার্যালয়ের সামনে সকল কর্মচারীদের শতভাগ বেতন নিশ্চিতকরণ, পজীপের সকল কর্মচারীদের বিআরডিবি’র আওতাভুক্ত ও বিআরডিবি কে অধিদপ্তরে রূপান্তরীত করার দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন ও সিলেটের আঞ্চলিক প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র দাস এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মৌলভীবাজার বিআরডিবি’র মাঠ সংগঠক মোঃ মোতালেব হুসেনের সভাপতিত্বে ও কমলগঞ্জের মাঠ সংগঠক আতাউর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার বিআরডিবির মাঠ সংগঠক এনামূল হক, রায়নগর-মোলভীবাজার বিআরডিবির মাঠ সংগঠক মোঃ তৌফিক আহমদ, জগন্নাথপুর-সুনামগঞ্জের মাঠ সংগঠক মোঃ রমজান আলী, হবিগঞ্জ সদর বিআরডিবি লুৎফুর রহমান, নবীগঞ্জ-হবিগঞ্জ মাঠ সংগঠক রহিদুল ইসলাম, সিলেট-জকিগঞ্জ মাঠ সংগঠক জহুরুল ইসলাম, ফজলে রাব্বি, সুনামগঞ্জ সদর জিলাল উদ্দিন, সোহেল, দ্বিপংকর, কামাল প্রমূখ।
মানববন্ধন শেষে স্মারকলিপিতে উলেখ করা হয় বিগত ৮ মাস যাবত চাকুরীতে কর্মরত কিন্তু অদ্যাবধি ১ মাসের বেতন ভাতা ব্যতিত আর কোন বেতন ভাতা দেওয়া হয়নি। বেতন ভাতা না দেওয়ার ফলে প্রতিটি মাঠ সংগঠক পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিন যাপন করছেন। প্রত্যেক উপজেলার দায়িত্বরত কর্মকর্তা অফিস স্টাফ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ১০০% বেতন ভাতা নিয়ে নেন। কিন্তু মাঠ সংগঠকদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে জানান। মাঠ সংগঠকদের যোগদানপত্রে ২০% বা ১০% হিসেবে বেতন ভাতা পাওয়ার ব্যাপারে কোন উলেখ ছিলনা। তাই প্রত্যেক সংগঠকদের দাবি ১০০% ভাতা নিশ্চিত করতে হবে। মানববন্ধন থেকে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আঞ্চলিক প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র দাস আন্দোলনকারীদের স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দেওয়া এবং বিষয়টি তিনিও গুরুত্বসহকারে দেখার আশ্বাস প্রদান করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed