ঈদুল আজহায় ৫ দিনের ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে যদি ১২ সেপ্টেম্বর ঈদ হয়, তবে এবারের ঈদুল আজহায় পাঁচদিনের ছুটি পাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বরে থাকবে ছুটি।
আর ১১ তারিখ ঈদের ছুটি শুরু হলে এর আগের দুইদিন সাপ্তাহিক ছুটি। সে হিসেবে সাপ্তাহিক দুদিন এবং ঈদের তিনদিন, এই মোট পাঁচদিনের ছুটি। এই হিসেবে ৯ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।
দেশ লম্বা সরকারি ছুটির ফাঁদে পড়লেও এতে গ্রাহকদের লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হবে না বলেই আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা বলছেন, লম্বা ছুটি থাকলেও বিশেষ ব্যবস্থায় শুক্র ও শনিবারে (৯ ও ১০ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যাংক খোলা রাখা হবে।
এদিকে দীর্ঘ ছুটিতে এবার পর্যটন শিল্প ঈদের সময় বেশ রমরমা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক এলাকায় এর মধ্যেই হোটেল-মোটেল বুকিংয়ের খবর পাওয়া গেছে।
এর আগে ঈদুল ফিতরের সময় ন’দিনের ছুটির ফাঁদে পড়েছিলো দেশ। ঈদের ছুটি এবং শুক্র-শনিবার মিলিয়ে ছুটি ছিলো সাত দিন। মাঝখানে দুদিন কর্মদিবস পড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে দুদিন ছুটি বাড়িয়ে দেন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed