গোয়াইনঘাটে ভারতীয় সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলি, ওসিসহ আহত ৭
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সংগ্রামপুঞ্জি এলাকায় সোমবার ভোরে ভারতীয় সন্ত্রাসীদের সাথে গোয়াইনঘাট থানা পুলিশের গোলাগুলি হয়েছে। এতে থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
আটক অস্ত্র ব্যবসায়ী স্ক্যালিং তাড়িয়াং (৩২) সংগ্রামপুঞ্জি খাসিয়া বস্তিতে বসবাস করে। তার কাছ থেকে ২টি পিস্তল, ১টি কাটা বন্দুক, একটি স্লিপার গান, ২৩ রাউন্ড গুলি, ২টি বড় রামদা, একটি ছোরা এবং তিনটি খাসিয়া দা উদ্ধার করা হয়েছে।
গোয়াইনঘাটর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে তারা ওই গ্রামে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ভারতীয় সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সব মিলিয়ে ১৮ রাউন্ড গুলি বর্ষণ করে। আটক অস্ত্র ব্যবসায়ী স্ক্যালিংকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed