Main Menu

সিলেটে খেলাফত মজলিসের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরিবেশের জন্যে ক্ষতিকর বিবেচনায় ভারতে প্রত্যাখাত এনটিপিসি’র বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে এনে বাংলাদেশের অমূল্য সম্পদ সুন্দরবন লাগোয়া রামপালে নির্মাণ কোনভাবেই মেনে নেয়া যায় না। এটা সম্পূর্ণ অনৈতিক। এছাড়া ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান এনটিপিসি’র অতীত রেকর্ডও ভাল নয়। আমাদের বিদ্যুৎ দরকার, কিন্তু পরিবেশ বিনষ্ট করে, সুন্দরবন ধ্বংস করে উৎপাদিত বিদ্যুতের প্রয়োজন নেই। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থিকভাবে লাভবান হবে ভারত। ডান-বাম নির্বিশেষে দেশের সকল দল ও সচেতন জনগণ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবী জানাচ্ছে। সুতরাং পরিবেশ ও সুন্দরবনের জন্যে ধ্বংসাত্মক দেশের জন্যে অলাভজনক রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার যদি জনগণের দাবীর প্রতি কর্ণপাত না করে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল না করে তবে দেশবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে খেলাফত মজলিস।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ও নতুন করে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টার প্রতিবাদে খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ২৭ আগষ্ট শনিবার সিলেট মহানগর শাখা আয়োজিত মিছিল উত্তর সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
নগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আবদুল­াহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান খোকন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী।
নগরীর কোর্ট পয়েন্ট হতে বাদ আসর শুরু হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরোও বলেন গত ১লা জুলাই গুলশানের ভয়াবহ সন্ত্রাসী হামলার পরদিন দেশবাসীকে অন্ধকারে রেখে সরকার ভারতের সাথে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি চূড়ান্ত করে। এভাবে দেশের জনগণকে অন্ধকারে রেখে দেশের জন্যে, পরিবেশের জন্যে, সুন্দরবনের জন্যে ক্ষতিকর রামপাল বিদ্যুৎ নির্মাণ চুক্তি বাতিল করতে হবে। সরকার নতুন করে জ্বালানী গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও সাধারণ জনগণের উপর জুলুমের শামিল। সুতরাং নতুন করে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তাঁরা বন্ধ করতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বন্দর থানা সভাপতি মাওলানা হামিদুর রহমান আশরাফ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, জালালাবাদ থানা সভাপতি হাফিজ মাওলানা রুহুল আমিন, শাহপরাণ থানা সাধারণ সম্পাদক টি আই সাব্বির, কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মহানগর খেলাফত মজলিস নির্বাহী সদস্য মাওলানা মাসুক আহমদ, প্রভাষক মোহাম্মদ আব্দুর রব, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ এনামুল হক, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ ইসহাক, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed