ঠাকুরগাঁওয়ে ভয়াবহ লোডশেডিং, অতিষ্ঠ মানুষ
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ।
বিদ্যুতের সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর মাহফুজুর রহমান। তিনি বলেন, ঠাকুরগাঁও শহরে দৈনিক ১৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু আমরা দৈনিক বিদ্যুতের সরবরাহ পাই ৪ থেকে ৫ মেগাওয়াট। এজন্য শহরে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি।
শহরের বসিরপাড়া এলাকার বাসিন্দা মেরিনা আক্তার বলেন, দিনে ১৫-২০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে সব কাজেই ভোগান্তিতে পড়ছে এলাকার লোকজন।
সরকারপাড়া এলাকার বাসিন্দা আখলিমা আক্তার বলেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এমনকি লোডশেডিংয়ের জন্য ইলেক্ট্রনিক জিনিসগুলো নষ্ট হচ্ছে।
ঘন ঘন লোডশেডিং এর ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আলমগীর মাহফুজুর রহমান বলেন, জাতীয় গ্রীডে সমস্যা হয়েছে তাই এ সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে তিনি আশা করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed