Main Menu

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রামে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ ওই গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে শিশু আব্দুল্লাহ বাড়ীর পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। খেলার সময় অসাধনতাবশত সে ওই পুকুরের মধ্যে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে সাংবাদিককে বলেন, পুকুর পাড়ে খেলতে যেয়ে পানিতে ডুবে শিশুটি মারা যায়। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed