সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট মহানগর শাখার উদ্যোগে ২৭ আগষ্ট শনিবার বিকালে নগরীর নাইওরপুল এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নাইওরপুল পয়েন্ট থেকে শুরু হয়ে জেলরোড পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আকিরুল ইসলাম চৌধুরী জিসান এর সভাপতিত্বে ও সালিম আসলাম এবং ফরহাদ আহমদ রাজার যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা এনামুল হক, মহানগর ছাত্রদল নেতা ফরহাদ আহমদ, কয়েছ আহমদ, মুহিব খান, সিলেট ‘ল’ কলেজ ছাত্রদল নেতা সজিবুর রহমান সজিব, বদরুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেল, রিমন হাসান রিমু, ফাহিম আহমদ তোহা, আহাদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুজিবুর রহমান পবলু, সুজন মজুমদার, হাবিব আহমদ মুক্তা, কামরুল আলম চৌধুরী, মামুনুর রশীদ চৌধুরী মুন্না, সাইফুল ইসলাম, সাব্বির আহমদ সাদি, জাহিনুর রশীদ জনি, ফয়সল আহমদ রবিন, সাহেদ আহমদ, আবজল চৌধুরী, বাহার আহমদ, দিদারুল ইসলাম সাজু, শামীম আহমদ, রাসেল আহমদ, জামাল আহমদ, জেবুল আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে বিএনপি নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা হামলা দিয়ে নিজের ব্যর্থতাকে আড়াল করার পায়তারা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারি পরোয়ানা বিএনপি ধ্বংসের জন্য সরকারের একটি বিরাট ষড়যন্ত্র। এই আওয়ামী বাকশালী অবৈধ শেখ হাসিনার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে দেশের মাটি ও মানুষের সাথে তালবাহানা শুরু করেছে। বর্তমান সময়ে দেশে যেভাবে জঙ্গি-সন্ত্রাসী মাথাচারা দিয়ে উঠেছে এর মূলে এই সরকারের ইন্ধন রয়েছে তা আজ মানুষ বুঝে গেছে। তাই দেশ, মাটি ও মানুষের স্বার্থে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সকলকে প্রস্তুত থাকার আহŸান জানান বক্তারা।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed