Main Menu

মামুন হত্যাকারীদের শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আমরা জল­ারপারবাসীর উদ্যোগে সিলেট নগরীর জিন্দাবাজারের এ্যালিগ্যান শপিং মলের ব্যবসায়ী বকস্ মোবাইল’এর স্বত্তাধিকারী নগরীর জল­ারপারের বাসিন্দা করিম বকস্ মামুনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আলহাজ্ব বাবর বকস্ এর সভাপতিত্বে ও মোঃ এহছানুল হক তারের পরিচালনায় জল­ারপাড় পয়েন্টে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন, মামুনের চাচা শমসের বকস্, একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী স্বার্ত সংরক্ষণ পরিষদ এর সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, প্রচার সচিব মোঃ রিপন খান, জল­ারপার সন্ত্রাস প্রতিরোধ মির্নূল কমিটির আহŸায়ক আলা বক্স রোকন, আফজল বক্স, হুমায়ুন বক্স মিতু, মোহাম্মদ সাহিদুল হক, শাহেদ বক্স, অপু বক্স, জামতলার আব্দুল মান্নান, তাহমিম বক্স তাম্মু, ফারহান বক্স ফাহিম, জল­ারপারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোক্তাদির খান রোশন।
উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, শাহরিয়ার বক্স সেতু, মোঃ এমদাদ খান এমাদ, শাহজালাল বক্স, আলাদ খান, সিলেট কল্যাণ সংস্থার সদস্য এ কে কামাল হোসেন, মোঃ হাসান তালুকদার সোহেল, মোঃ পারভেজ রহমান, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গালের সচেতন নাগরিক সহ তিনশতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
করিম বকস্ মামুনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী বুধবার জল­ারপাড় থেকে এক প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত প্রতিবাদ মিছিলে সিলেটের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করা হয়।

Share





Related News

Comments are Closed