Main Menu

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মোহিতুল আর নেই


বৈশাখী নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী মো. মোহিতুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কিডনি ও ফুসফুসের রোগে ভুগছিলেন।

মোহিতুল ইসলাম বঙ্গবন্ধুর আবাসিক একান্ত সহকারী ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের সময় তিনি ধানমণ্ডির ওই বাড়িতেই ছিলেন। ১৯৯৬ সালে ২ অক্টোবর তিনি ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যা মামলাটি করেন। এ হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কয়েকজন কয়েকটি দেশে পলাতক রয়েছে।
মুহিতুলের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছে।

মাহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি ছিলেন। পরবর্তী সময়ে তাকে এ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।

এরপর তার অবস্থার অবনতি হলে কেবিন থেকে গত ২৬ জুলাই পুনরায় আইসিইউতে নেওয়া হয় এবং শেষ পযন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি বোর্ডও গঠন করা হয়েছিল।

মুহিতুল ইসলামের ভাতিজা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে জানান, চাচার শেষ ইচ্ছা অনুযায়ী তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

Share





Related News

Comments are Closed