Main Menu

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ৩৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
প্রায় ২০ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে নগরীর বহুতল ভবনের বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন। অনেকেই ঘরের বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষনিকভাবে কোথাও কোন ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট ভূমিকম্প অফিসের টেলিপ্রিন্টার অপারেটর আব্দুল হান্নান দেওয়ান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ভুমিকম্পের মাত্রা ছিল ৬.৮ এবং এর উৎপক্তি স্থল ছিল ঢাকা থেকে ৫২৬ কিলোমিটার দুরে মায়ানমারের চাউকের ৮৪ কিলোমিটার গভীরে।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সিলেটে অনুরুপ ভূমিকম্প অনুভূত হয়।

 

 

Share





Related News

Comments are Closed