রাগিব-রাবেয়া মেডিকেলের ব্যাংক হিসাব তলব
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তারাপুর চা বাগান এলাকায় অবস্থিত রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গত এক বছরের ব্যাংক হিসাব তলব করেছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত নথি ৩১ আগস্টের মধ্যে আপিল বিভাগে দাখিল করতে ওই কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী।
চলতি বছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে তারাপুর চা স্টেটের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেন।
আপিল বিভাগের এ রায়ের পর রাগিব আলী মেডিকেল কলেজ হাসপাতালটি স্থানান্তরের জন্য এক বছরের সময় চেয়ে গত জুন মাসে একটি আবেদন দাখিল করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বুধবার এ আবেদনের শুনানির এক পর্যায়ে হাসপাতালের এক বছরের হিসাবের নথি তলব করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed