পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় দুই সাংবাদিক আহত
পুঠিয়া (রাজশাহী) সংবাদাতা: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের হক তৈল পাম্পের পার্শ্বে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন, চ্যানেল নাইনের রাজশাহী প্রতিনিধি ও সিল্কসিটি নিউজের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মোস্তাফিজ মিশু ও চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন রফিকুল ইসলাম। সোমবার বেলা পৌনে ১২টার দিকে তারা দু‘জন খবর সংগ্রহ করতে রাজশাহী থেকে দুর্গাপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সাংবাদিক মোস্তাফিজ মিশু জানান, খবর সংগ্রহের জন্য সকাল ১১টার দিকে তারা রাজশাহী থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকৃত মোটরসাইকেলটি পুঠিয়ার বানেশ্বরে পৌঁছামাত্র সামনের দিক থেকে আসা দ্রত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তারা দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে যান। পরে স্থানীয় সাংবাদিকেরা এসে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed