নিহতের পরিবারকে সেলাই মেশিন প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনলাইনভিত্তিক সংগঠন ‘জেড’ এর উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের পর তার সন্ধানের দাবীতে আন্দোলনকালে পুলিশের গুলিতে নিহত সিলেটের দক্ষিন সুরমার লালাবাজারের সেলিম আহমদের মা বাবার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।
সোমবার নগরীর শেখঘাটস্থ জেড’র অস্থায়ী কার্যালয়ে সেলাই মেশিন নিহতের মা হাসিনা বেগম ও বাবা রফিক মিয়ার হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক এনামূল হক লিটন বলেন, গুম হত্যা নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। বিগত সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে ‘জেড’ এর মতো প্রতিটি সংগঠনকে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। আজ জেড যে একটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছে তা প্রশংসার দাবীদার, সেটা অব্যাহত থাকবে।
জেড এর উপদেষ্টা কামরুল হাসান এর সভাপতিত্বে ও তাহসিন মেহিদী প্রিন্স এর পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুম হওয়া জুনেদের ভাই হাসান মঈন উদ্দিন আহমদ ময়নুল, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য কামরান হোসেন হেলাল, খালেদ আহমদ মিলু, মাজেদ খান, সাইদুর রহমান, নির্ঝর রায়, মিনহাজ চৌধুরী, রুহুল আমিন রাহেল, মিজানুর রহমান শিপু প্রমুখ।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed