সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলা-ভাংচুর
বৈশাখী নিউজ ডেস্ক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগ নামধারী সন্ত্রসাীরা।
সোমবার দুপুর ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকার এ হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুবিদবাজারের স্টার প্লাজা মার্কেটের জালালী টেইলার্স এন্ড ফেব্রিক্সে নগরীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবুল কালাম তুহিন কিছু জিনিস ক্রয় করতে আসেন। এ সময় দোকানের মালিকের সাথে দরদামে বনিবনা না হওয়ায় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর কিছুক্ষন পর আবুল কালাম তুহিন, সাধারণ সম্পাদক মিলন এবং ছাত্রলীগ নেতা জুলহাসের নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসীদল ওই দোকানে সশস্ত্র হামলা চালায়।
তারা দোকানটিতে ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ ৫০ হাজার টাকা লুটপাট এবং আরও প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
এসময় আত্মরক্ষার্থে দোকানের মালিক সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. শামসুল ইসলাম দৌড়ে পালিয়ে যান।
খবর পেয়ে কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির এস আই হোসাইন আহমদ ও আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ও সধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার বলেছেন, ঘটনার সত্যতা নিশ্চিত হলে আমরা সংগঠনিক ভাবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
সুবিদবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, আমরা শান্তিপূর্ন ব্যবসা করছিলাম। কিন্তু সন্ত্রাসীদের কারনে সম্ভব হচ্ছেনা। আমরা এ ঘটনার নিন্দা জানিয়েছি।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed