Main Menu

গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে বাস্তুহারা লীগ নেতার বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংখ্যালঘু পরিবারের গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে বাস্তহারা লীগ নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামীর নাম মতিউর রহমান মতি (৩৯)। তিনি উপজেলার মধ্যতাহিরপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে ও সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।
অভিযুক্ত মতিউর রহমান মতি ইউপি সদস্য ছাড়াও উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি।
পুলিশ ও ভিকটিমের দেয়া এজাহার সুত্রে জানা যায়, উপজেলা সদরের মধ্যতাহিরপুর গ্রামের সংখ্যালঘু পরিবারের এক গৃহবধু রবিবার রাত ১০টার দিকে নীজ বাড়িতে খাটের ওপর বসে তার কোলের শিশু সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিলেন। গৃহবধুর স্বামী বাড়িতে না থাকায় ইউপি সদস্য মতি ঘরে প্রবেশ করে জোড়পূর্বক তার বিকৃত রুচির যৌন কামনা চরিতার্থ করার জন্য ঐ গৃহবধুকে বারবার ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এক পর্যায়ে গৃহবধুর আর্তচিৎকারে তার স্বজনরা ও প্রতিবেশীরা এগিয়ে এসে মতিকে আটক করে। আটকের পরপরই লোক জানাজানির ভয়ে স্থানীয় লোকজনকে হাতে পায়ে ধরে সুকৌশলে মতি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম ঐ গৃহবধু বাদী হয়ে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাস্তুহারালীগ নেতা ও ইউপি সদস্য মতিউর রহমান মতিকে অভিযুক্ত করে করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানার ওসি মো. শহীদুল্লাহ্ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে, যেহেতু থানায় মামলা দায়ের করা হয়েছে সেক্ষেত্রে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed