Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদের চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি প্রায় ২ লাখ টাকা মুল্যের ভারতীয় মদের চালান আটক করেছে।
তবে ভারতীয় ১৩৪ বোতল মদের দু’টি চালান আটক হলেও মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শাহ আরেফিন (রহ.) মোকাম এলাকা থেকে রবিবার রাতে ৮৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের একটি চালান আটক করেছে।
অপরদিকে সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির একটি টহল ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুলের নেতৃত্বে রবিবার রাতে পৃথক একটি অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের আরো একটি চালান আটক করেছে। আটককৃত মদের দু’টি চালানের আনুমানিক মুল্য প্রায় ২ লাখ ১ হাজার টাকা।
অপরদিকে, সুনামগঞ্জের মধ্যনগরের মহেষখলা সীমান্তে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গ্রেফতারকৃত মনজুরুল ইসলাম মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।
নেত্রকোনা-১১ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. তোফায়েল আহমদ চৌধুরী জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রের ভিক্তিত্বে মোহনপুর বিওপির বিজিবির হাবিলদার রাশেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার সন্ধায় রংপুর নামক এলাকা থেকে মঞ্জুরুলকে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও তার ব্যবহ্নত একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। বিজিবির অধিনায়ক আরো জানান, ইতিপুর্বে এই সীমান্ত এলাকায় ভারতীয় মদ, গাঁজা ও ফেনসিডিলের চালান আটক করা হলেও এই প্রথম বারের মত ইয়াবার চালানটি বিজিবি আটক করতে সক্ষম হয়।
মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, ইয়াবা সহ মঞ্জুরুলকে রবিবার রাতে থানায় সোপর্দ করার পর বিজিবির হাবিলদার রাশেদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed