ঠাকুরগাঁওয়ে জামায়াতের সেক্রেটারী সহ আটক ২
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রায়পুর ইউনিয়নের কাচনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহিরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের নবীর উদ্দীনের ছেলে জামায়াত কর্মী মনসুর আলম (৩৬)।
পুলিশ জানায়, নাশকতার আশঙ্কায় রোববার ভোরে রায়পুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় জামায়াতের সেক্রেটারী সহ দুইজনকে আটক করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« সিলেটে আজির উদ্দিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ (Previous News)
(Next News) জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার »
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed