জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের দুই দিন পর সিলেটে বেড়াতে আসা এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন নিহত কিশোরের নাম মো. আসিফ (১৭)। সে গাজীপুরের টঙ্গীর এরমাদ পুর গ্রামের আব্দুর রহমানের পুত্র।
জানা যায়, আসিফ আত্মীয় স্বজন সহ গত শুক্রবার জাফলং বেড়াতে আসে। বিকেলে পিকনিক সেন্টারের গাড়ী পার্কিংয়ের স্থানের পাশে পা পিছলে নীচে পড়ে যায়। এসময় স্রোতে ভেসে গেলে অনেক খুঁজাখুঁজির পরও তকে পাওয়া যায়নি।
রোববার দুপুরে পিয়াইন নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed