Main Menu

সুন্দরবন বিধ্বংসী রামপাল চুক্তি বাতিলের দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুন্দরবন বিধ্বংসী রামপাল চুক্তি বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিঠি সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচির চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিঠি সিলেট জেলার আহবায়ক ব্যারিস্টার মোঃ আরশ আলী ও পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট আনোয়ার হোসেন সুমন।
অবস্থান কর্মসূচি চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বাদল কর, কমিউনিস্ট পার্টির জেলা নেতা ডা: বিরেন্দ্র চন্দ্র দেব, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী, বাসদ সিলেট জেলার সম্বনয়ক আবু জাফর, বাসদ (মার্কবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ওয়ার্কার্স পার্টি সিলেটের জেলা সদস্য ইন্দ্রনী সেন সম্পা, বাসদ (মার্কবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা, উদীচী সিলেট জেলা সাধারণ সম্পাদক রতন দেব, চারন সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহবায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল , সিপিবি নেতা শাহজালাল সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর সভাপতি পাপ্পু চন্দ্র, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর সহ-সভাপতি সঞ্জয় কান্তি দাশ, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সাবেক সভাপতি শ্রীকান্ত শর্মা প্রমূখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার ভারতের স্বার্থে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছে। রামপাল প্রকল্প হলে প্রতিদিন সুন্দরবনের ভেতর দিয়ে হাজার হাজার টন কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে। সুন্দরবনের ওপর বছরে ৪৭ লক্ষ টন কয়লা পোড়ানো হবে, ৮ লাখ টন বিষাক্ত ছাইসহ নানা বিষাক্ত রাষায়নিক দ্রব্য তৈরি হবে। এতে করে পানি, বায়ু, মাটি দূষণ সুন্দরবনের খাদ্যচক্র ও জীবনচক্রকে বিপর্যস্ত করে তুলবে। পাঁচ লক্ষাধিক মানুষ জীবিকা হারাবেন , কোটি মানুষের জীবন ও সম্পদ সম্পূর্ণ অরক্ষিত হয়ে যাবে। দেশ হারাবে প্রাণ- প্রকৃতির অতুলনীয় সম্পদ আর বিশ্ব ঐতিহ্য মহা-প্রাণ সুন্দরবনকে। তাই অবিলম্বে এই সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি বাতিলের দাবী করেন বক্তারা।

Share





Related News

Comments are Closed