Main Menu

লালাবাজারে সন্ত্রাসী হামলায় নিহত ব্যবসায়ীর দাফন সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: তুচ্ছ ঘটনার জের ধরে সন্ত্রাসীদের হামলায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ব্যবসায়ী ও বিশ্বনাথের টেংরা গ্রামের বাসিন্দা নিহত আজির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বড় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে পঞ্চায়েতী কবরস্থানে নিহতরে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজের পূর্বে সিতার মিয়া ও মাওলানা আব্দুর রউফের যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লিলু মিয়া, নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী লাকু, সমাজসেবক মজিরুল ইসলাম চৌধুরী, নিহতের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক তালতলা শাখার সহকারী ব্যবস্থাপক আল জাহান।
জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা আক্তার হোসেন ও মোনাজাত পরিচালনা করেন লালাবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। জানাযার নামাজে রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, জানাযার নামাজ শেষে এলাকাবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে নিহত আজির উদ্দিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে রোববার দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ ও একই সময়ে লালাবাজারে অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হবে।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে সন্ত্রাসীদের হামলায় খুন হন লালাবাজারের ফার্মেসী ব্যবসায়ী আজির উদ্দিন। এঘটনার জের ধরে শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রাম ও দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed