সিলেটে খালেদ হত্যার ১৩ দিনেও ধরা পড়েনি আসামিরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় সিএনজি অটোরিকসা চালক খালেদকে হত্যার ১৩দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় নিহত খালেদের মা সেলোয়ারা তাঁর ছেলের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা যায়, হাড়পাড়ার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের স্ত্রী নিহত খালেদের মা সেলোয়ারা বেগম বাদি হয়ে গত ১০ আগস্ট শাহপরান থানায় ১০জনের নামোলেখ করে ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হচ্ছে, মৃত মুখলেছুর রহমানের ছেলে জয়নাল, মৃত ময়না মিয়ার ছেলে ফরিদ, রফিকের ছেলে বাবুল, শাহিন উরফে কালা শাহিন (পিতা অজ্ঞাত), নজই আনোয়ারের ছেলে সামাদ, দাসপাড়ার ইসমাইলের ছেলে সেনাজ, হোসেন আলী ছেলে মাসুক, মৃত হারিছ আলীর ছেলে আনোয়ার, তুতা মিয়ার ছেলে মোস্তাক, আব্দুর রহমানের ছেলে খালেদ ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে।
মামলার এজাহারে তিনি উলেখ করেন, তাঁর ২য় ছেলে খালেদ (৩৭) পেশায় বিদ্যুৎ কর্মী ছিলেন। গত কয়েকদিন যাবৎ তিনি এ কাজ ছেড়ে সিএনজি অটোরিকশা চালানো শিখেন। গত ১ মাস পূর্ব থেকে সালোয়ারা বেগমের নাতি মান্নার একটি সিএনজি অটোরিকশা ভাড়ায় চালানো শুরু করেন খালেদ। গত ৬ আগস্ট রাত ২টায় আসামিরা যোগসাজস ও পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে দাসপাড়ার হুনাগুল নামক স্থানে নিয়ে হত্যা করে। হত্যার ঘটনা গোপন করার জন্য ছেলের লাশ ঘটনাস্থল থেকে অন্যত্র রাখার চেষ্টা করা হয়।
এ ব্যাপারে শাহপরান থানার সহকারী কমিশনার (এসি) একেএম সাজ্জাদুল আলম বলেন, খালেদকে হত্যা করা হয়েছে বলে খালেদের মা থানায় মামলা করেছেন। ঘটনাটি হত্যা কি না তা নিয়ে তদন্ত চলছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed