Main Menu

ব্যবসায়ী মামুনের খুনীদের দ্রুত গ্রেপ্তার দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত মঙ্গলবার নগরীর জিন্দাবাজারস্থ এলিগেন্ট শপিং সিটির ব্যবসায়ী করিম বক্স মামুন সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার ঘটনার প্রতিবাদে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।

সভায় চেম্বার নেতৃবৃন্দ ব্যবসায়ীর উপর এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। চেম্বার সভাপতি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন। তাই ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা বিধান করা সরকারসহ সকলের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, জিন্দাবাজার শহরের একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। এই এলাকায় ব্যবসায়ী খুনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি তার খুনিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।

সভায় বক্তাগণ নিহত ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সভায় ব্যবসায়ী মামুন আহমদ বক্সের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিবাদসভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার সিপার আহমদ, মুকির হোসেন চৌধুরী, মো. সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মো. এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, প্রাক্তন পরিচালক মুশফিক জায়গীরদার, সদস্য মো. আব্দুল কাইয়ুম। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed