আকাশে উড়লাে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ
বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে আকাশে উড়লো বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ ‘এয়ারল্যান্ডার-১০’। বুধবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের কার্ডিংটন শহর থেকে চারদিনের যাত্রা শুরু করেছে এটি।
৮৫ বছরের চেষ্টার পর এ সাফল্য পেল ব্রিটেন। এর আগে ১৯৩০ সালের অক্টোবরে আর-১০১ উড্ডয়নের চেষ্টা করেছিল। তবে সে যাত্রায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পৌঁছার পর সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় নিহত হন অন্তত ৪৮ যাত্রী। এরপর দীর্ঘদিন এই গবেষণা বন্ধ রেখেছিল ব্রিটিশ সরকার।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯২ মিটার দীর্ঘ এয়ারল্যান্ডার-১০ তৈরি করেছে হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) কর্তৃপক্ষ। ১৩ লাখ ঘনফুট হিলিয়ামে ১৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে এটি। যাত্রী ছাড়া দুই সপ্তাহ এবং যাত্রীসহ পাঁচদিন আকাশে উড়তে পারবে এ যান।
ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে এয়ারল্যান্ডার-১০। এইচএভি বলছে, মানবিক ত্রাণ বিতরণ, যোগাযোগ ও নজরদারির জন্যও ব্যবহার করা যাবে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed