Main Menu

লিডিং ইউনিভার্সিটির বাস জব্দ, চালক কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: লিডিং ইউনিভার্সিটির বাস চাপায় ব্লুবার্ড স্কুলের ছাত্রসহ ৩জন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আদালতে সোপর্দ করা হয়েছে এই মামলায় গ্রেফতার করা বাসের চালক কবির আহমদকে। জব্দ করা হয়েছে লিডিং ইউনিভার্সিটির বাস সিলেট- ব-১১-০০২৮। মামলাটি তদন্ত করছেন সিলেট কোতোয়ালী মডেল থানার সাব ইনপেক্টর হাবিবুর রহমান।
এই ঘটনার ব্যাপারে গুরুতর আহত ব্লু বার্ড স্কুলের শিশু ক্লাশের ছাত্র প্রান্তিক সিনহার পিতা ও দৈনিক যুগভেরীর আলোকচিত্রী রণজিৎ কুমার সিংহ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।
দুর্ঘটনায় আহত রিক্সা চালক জমির উদ্দিন ও প্রান্তিক সিনহার অবস্থা গুরুতর। বর্তমানে তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অপর আহত শিবানী সিনহা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে নগরীর রিকাবীবাজার পয়েন্টে এঘটনা ঘটে। এসময় বেপরোয়া গতিতে আসা লিডিং ইউনিভার্সিটির বাস পেছন থেকে একটি রিকশাকে চাপা দেয়। এতে স্কুলছাত্রসহ তিনজন আহত হয়।

Share





Related News

Comments are Closed