মামুন হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারের এলিগেন্টস শপিং সিটির ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যার প্রতিবাদে ও খুনীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা।
সিলেট জেলা ও মহানগর ব্যবসাযী ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকালে নগরীর জিন্দাবাজার পয়েন্টে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়।
উক্ত অবস্থান ধর্মঘট কর্র্মসচিতে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতাকর্মীরা ছাড়াও সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা স্বত:স্ফুর্ত অংশগ্রহন করে মামুন হত্যাকারীকে গ্রেফতার করে শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অবরোধ চলাকালে জিন্দাবাজার ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃক্তরা। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন সিলেটের ব্যবসায়ীরা। বুধবার দিনভর মার্কেট বন্ধ রেখে মিছিল-সমাবেশ করে ২৪ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতারের দাবি জানান ব্যবসায়ীরা।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed