সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনারপাড়ায় একটি তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম হাবিবুর রহমান (২০)। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার শেখেরমহল্লার মৃত আব্দুল হান্নানের পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শিবগঞ্জ সোনারপাড়া একটি তৃতীয় তলা ভবনের নিচ তলায় ইলেক্ট্রটিক মেশিনে রড কাটছিল হাবিবুর রহমান। এসময় অসাবধানতাবশতঃ হাবিব বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাবিবকে মৃত ঘোষণা করেন।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং নিহতের লাশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়না তদন্ত ছাড়াই তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed