সিলেটে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর টিলাগড়ের গোপালটিলা এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা রামদা এবং পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর ৬ লাখ টকা নিয়ে গেছে। র্যাব সদস্যরা গাড়ী নিয়ে ধাওয়া করলেও তাদের ধরতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবু তাহের (৩৫) সদর উপজেলার খাদিমপাড়া নিপোবন আবাসিক এলাকার বাসিন্দা।
সূত্র জানিয়েছে, ব্যবসায়ী আবু তাহের দুপুরে তিনি তার এক বন্ধুকে নিয়ে ওয়ান ব্যাংক ইসলামপুর শাখা থেকে ৬ লাখ টাকা তুলেন। এরপর মোটর সাইকেলে করে জেলরোডের উদ্দ্যেশ্যে রওয়ানা হন। এমসি কলেজের পশ্চিমে গোপালটিলা এলাকায় আসার পর দুটি মোটর সাইকেলে করে ৬জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে তাদের দিকে রামদা ও পিস্তল ঠেকিয়ে ছয় লাখ টাকা লুটে নিয়ে বালুচরের দিকে পালিয়ে যায়।। র্যাবের টহল গাড়ী দেখে আবু তাহের ঘটনাটি জানালে তারা গাড়ী নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে ছিনতাইকারীদের ধরতে পারেনি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed