Main Menu

জঙ্গি সন্দেহে শাবির আরোও এক শিক্ষার্থী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সামনে থেকে জঙ্গি সন্দেহে সাদমান আবেদিন নামে ওই বিভাগের এক ছাত্রকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক রাশেদ তালুকদার আটকের খবর নিশ্চিত কওে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাথে নিয়ে সাদা পোশাকের লোকজন তাকে নিয়ে যায়। ওসি জানান আগে আটক হওয়া জঙ্গিদের থেকে পাওয়া তথ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।
সাদমান আবেদিন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

এ নিয়ে শাবি’র চার শিক্ষার্থীকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক করা হলো।

এর আগে একই অভিযোগে ১৮ জুলাই এবং ২ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন এবং ৩ আগস্ট ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ ও র‌্যাব । যার মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বিশ্ববিদ্যালয় শাখা সমন্বক ছিল বলে জানায় পুলিশ।

Share





Related News

Comments are Closed