সিলেটে জিপিএ কমেছে, পাসের হার ৬৮.৫৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবারের উচ্চ মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সব সূচকেই পিছিয়েছে সিলেট বোর্ড। এবার পাসের হার ৬৮.৫৯। গতবার পাসের হার ছিলো ৭৪.৫৭।
কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩শ’ ৩০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর ১ হাজার ৩শ’ ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।
বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত ফলাফল সংবাদ সম্মেলনের পর প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৪ হাজার ১শ’ ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮শ’৭০জন। এদের মধ্যে ছেলে ২০ হাজার ৭শ’ ৭৯ ও মেয়ে শিক্ষার্থী ২৩ হাজার ৯১ জন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed