Main Menu

মামুন হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে এলিগেন্ট শপিং সেন্টারের মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাহত করে হত্যার প্রতিবাদে নগরীর মুক্তিযোদ্বা গলি ব্যাবসায়ী সমিতির ব্যবসায়ীরা সড়ক দোকান পাট অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মামুন হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্বা গলি ব্যাবসায়ী সমিতির ব্যবসায়ীরা জিন্দাবাজার সিলেট প্লাজার সামনে বিক্ষোভ শুরু করেন। এসময় ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে হত্যাকারীর গ্রেফতারের দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধগলির ব্যবসায়ী সমিািতর সভাপতি মেহেদী কাবুল ,সহ সভাপতি মুকিত মিয়া গোলাম মৌলা ইমু যুগ্ন সাধারন সম্পাদক রিমন আহমদ সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য তাজুল ইসলাম ,জাকারিয়া খান শাহিন, রেজাউল হক রেজু ,অমর দেবনাথ ,সাইফুল ইসলাম লিটন,ইমরান হাবিব রানা, আব্দুর রশিদ শাওন,সহ প্রমুখ।
এসময় তারা ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। অন্যথায় ব্যবসায়ীরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
উলে­খ্য মঙ্গলবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখা চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed