সিলেটে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে এলিগেন্ট শপিং সেন্টারের মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাহত করে হত্যার প্রতিবাদে ব্যবসায়ীরা জিন্দাবাজার-জলারপাড় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মামুন হত্যার প্রতিবাদে শপিং সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এসময় ব্যবসায়ীদের আন্দোলনের সাথে একাততা পোষণ করে বক্তব্যে রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপদি বদর উদ্দিন আহমদ কামরান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এসময় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থ করুণ। অন্যথায় ব্যবসায়ীরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
এদিতে, ব্যবসায়ীদের রাস্তা অবরোধের কারণে নগরীতে জনদূর্ভোগ সৃষ্টি হওয়ায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের আশ্বাসের ভিত্তিতে ব্যবসায়ীরা ২৪ ঘন্টার জন্য তাদের আন্দোলন স্থগিত করেন।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ মকন মিয়া, নজমুল হক, আব্দুর রকিব সিকদার, রিয়াদুল হাসান রুহেল, সুহেল আহমদ সাহেল, আব্দুল আজিজ পাবেল, মেহদী কাবুল, মাহবুবুল আলম মিলন, আবু তাহের, সরজ ভুর্টাচার্য্য, কিবরিয়া হোসেন নিঝুম, আবুল হাসান, জাকারিায়া ইমরুল, সাদিকুল আলম, ফয়জুল হাসান, এহসানুল হক তাহের, দিলওয়ার হোসেন খান প্রমুখ।
উলেখ্য, মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধওে সন্ত্রাসীরা মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত কওে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (১৭ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed