ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আহত শহিদুল হকের মৃত্যু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছুরিকাঘাতে আহত শহিদুল হক (৪০) মারা গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে আব্দুর রউফ ও মতিয়ার রহমান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এর আগে মঙ্গলবার সকালে বসতভিটার আট শতক জমির জের ধরে চাচাত ভাই নবাবের ছুরিকাঘাতে শহিদুল হকের স্ত্রী পারভিন বেগম (৩০) আহত হয়। স্ত্রীকে বাঁচাতে শহিদুল এগিয়ে গেলে নবাব তাকেও ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন বেগম মারা যান এবং শহিদুল হকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শহিদুল মারা যান বলে জানান ওসি রেজাউল।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি রেজাউল করিম বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed