সিলেটে যুব মহিলা লীগের দোয়া ও আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলার উদ্যোগে মঙ্গলবার বিকেলে নগরীর টিলাগড়স্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৫ই আগস্ট বাঙালি জাতির শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও জনগণের নিকট থেকে তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। কোটি কোটি বাঙালির অন্তরে তার ত্যাগ ও তিতিক্ষার সংগ্রামী জীবনাদর্শ গ্রোথিত রয়েছে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর খুনীদের মধ্যে যারা বিদেশী লুকিয়ে রয়েছে তাদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানান।
বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলার সভাপতি সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কনার সভাপতিত্বে ও সাধারণ সম্পদিকা তাসমীহ বিনতে স্বর্ণার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, অর্থ সম্পাদিকা মিনারা বেগম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রানী চৌধুরী, মহানগর সদস্য জেসমিন বেগম, জেলা সদস্য সবর্ণা, পিয়া জারা, লিপি মোসাদ্দিকা, ফাতেমা প্রমুখ।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed