‘সিটিসেলের লাইসেন্স বাতিল, সাতদিন পর নেটওয়ার্ক বন্ধ’
বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল অপারেটর কোম্পানী সিটিসেলের লাইসেন্স বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সিটিসেলের ৪৭৭.৫১ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। বার বার বলার পরেও তারা টাকা পরিশোধ করেনি। তাই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজই এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানান মন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকরা আগামী সাতদিন সিটিসেলের রিম ব্যবহার করতে পারবেন। সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। ১৭ আগস্ট থেকে সাতদিনের গণনা শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed