রাজশাহীতে ১৫৫ কেজি গাঁজাসহ আটক ২
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ১৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক ডিলারকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার ভোরে জেলার মোহনপুর উপজেলার ট্যামা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন, পবার তুরাপুর এলাকার মকবুল হোসেনের ছেলে শামসুল আলম (৩৮) ও রাজশাহীর মহনপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার শামসুদ্দিন মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৯)।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ জানায়, রাজশাহীর সিপিএসসি রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ কেজি গাঁজা, দুইটি মোবাইল ও ৬ হাজার ৩২৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদকের ডিলার হিসেবে উত্তরবঙ্গের রাজশাহী, নাটোর ও বগুড়াসহ আশপাশের জেলায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed