ছাতকে ছাত্রলীগের ক্ষুরের আঘাতে ছাত্রলীগ কর্মী আহত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি ডিগ্রী কলেজে দলীয় প্রতিপক্ষের ক্ষুরের আঘাতে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। মঙ্গলবার বেলা ২টায় গোবিন্দগঞ্জ বালুর মাঠে এঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ১ ঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রলীগ নেতা ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রুপের সমর্থক ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের খলাগাঁও গ্রামের সবুজ মিয়া (১৮)কে ধারালো ক্ষুরের টানে গুরুতর আহত করা হয়েছে। দলীয় প্রতিপক্ষ ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের ছাত্রলীগ কর্মীরা ঘটনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়।
আহত সবুজ মিয়া জানায় বাড়ি যাবার পথে বটেরখালের তীরস্থ ট্রলারঘাট সংলগ্ন বালুর মাঠ এলাকায় কালাম গ্রুপের ৫/৬জন ছাত্রলীগ কর্মী তার উপর হামলা চালায়। পরে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মানিক গ্রুপের ছাত্রলীগ কর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। এতে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ১ঘন্টা সড়ক অবরোধকালে হাজার হাজার যাত্রী প্রচন্ড গরমে চরম ভোগান্তির শিকার হন। মহিলা, শিশুসহ বয়স্ক অনেক যাত্রী তীব্র গরমে অসুস্থ্ হয়ে পড়েন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed