Main Menu

সিলেটে তরুণীর মৃত্যু নিয়ে ধূম্রজাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজারে বাড়ীর ছাদ থেকে পড়ে নিহত তরুণী সানজিদা খানম তৃষার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজালের। তৃষার বোনের দাবী সে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে নিহতের চাচা ছালেকুজ্জামান বলছেন, সম্পত্তির লোভে তার ভাতিজি তৃষাকে পরিকল্পিত ভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। আর এ হত্যার সাথে অন্য কেউ জড়িত রয়েছে বলে মনে করছেন তিনি।
সোমবার এই মর্মে তিনি একটি অভিযোগও দাখিল করেছেন সিলেট কোতয়ালী মডেল থানায়। তাতে তিনি উলে­খ করেন, আমার ভাতিজি তৃষা নগরীর সুবিদবাজারের দোয়েল আবাসিক এলাকার ১৭নং বাসায় তার মা, বড় বোন তছলিমা খানম তমা ও বোনের স্বামী মোস্তাক আহমদ কয়েসের সাথে এক বাসায় থাকতো। আমি তাদের পাশের বাসায় থাকি। রোববার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে আমার ভাগ্নে সুমন ফোন করে জানায়, তৃষাকে গুরুতর আহত অবস্থায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।
এমন সংবাদের পর আমি হাসপাতালে ছুটে যাই। সেখানে তমা ও কয়েসের কাছ থেকে জানতে পারি, তৃষা রাগ করে বাসার তৃতীয় তলার ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনার বর্ণনা তার কাছে অস্বাভাবিক বলে মনে হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উলে­খ করেছেন, পৈত্রিক সম্পত্তির পরবর্তী উত্তরাধিকারী অংশিদার হওয়াতে সম্পত্তির লোভে কেউ আমার ভাতিজিকে হত্যা করতে পারে। এজন্য তদন্ত সাপেক্ষে তিনি প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দোষিদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার নিকট আবেদন জানান।
এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার নিহতের ময়নাতদন্তের পরই বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এর পরই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed