খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান থেকে ৮ বিএনপি নেতা-কর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে নগরীর হালিশহর গলাচিপা পাড়া বারুণিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, “চট্টগ্রাম মহানগর বিএনপি- লেখা ব্যানার, কেক, ছোরা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে তারা জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়। আমরা অভিযান চালিয়ে কিং আলী মামুনসহ আটজনকে আটক করেছি। ব্যানার, কেক, ছোরাসহ জিনিসপত্র জব্দ করা হয়েছে।”
তিনি আরো জানান, “আমাদের কাছে খবর ছিল, বিএনপির নেতাকর্মীরা জন্মদিন উদযাপনের নামে জড়ো হয়ে নাশকতা করতে পারে। সেজন্য আমরা কিং আলীর অফিসের উপর নজরদারি বাড়িয়েছিলাম।”
আটক আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি প্রণব।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed