Main Menu

ছাতকে নিখোঁজের ১দিন পর শিশুর লাশ উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ৮ বছরের শিশু সায়মনকে দূর্বৃত্তরা অপহরনের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার বেলা আড়াইটায় ঝিগলী শাপলাগঞ্জ বাজার সংলগ্ন রত্না নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিগলী মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র সায়মন খান তার মামা ঝিগলী গ্রামের মুনসাদ আলীর বাড়িতে থেকে পড়ালেখা করতো। সে দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষারকান্দি গ্রামের আব্দুল করিম খানের পুত্র।
গত রোববার বাদ আসর সে মামার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এক সময়ে তাকে আর বাড়ির আশপাশে খুজে পাওয়া যায়নি। রাতভর বিভিন্ন স্থানে তার সন্ধান করা হয়। অবশেষে ২২ ঘন্টা পর সোমবার বেলা আড়াইটায় ঝিগলী গ্রাম সংলগ্ন শাপলাগঞ্জ বাজারের কাছে রত্না নদীতে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
ধারনা করা হচ্ছে, শিশু সায়মনকে দুর্বৃক্তরা অপহরণ করে হত্যা করতে পারে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। ছাতক থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Share





Related News

Comments are Closed