তাহিরপুরে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আশরাফ উদ্দিন (৫৮) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লামাকাটা গ্রাম পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আশরাফ উদ্দিন লামাকাটা গ্রামের বাসিন্দা। এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিলেন তিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
« নানা কর্মসূচিতে সিলেটে জাতীয় শোক দিবস পালিত (Previous News)
(Next News) ছাতকে নিখোঁজের ১দিন পর শিশুর লাশ উদ্ধার »
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed