জামিন পেলেন বাংলামেইলের তিন সাংবাদিক
বৈশাখী নিউজ ডেস্ক : তথ্য প্রযুক্তি আইনের মামলায় আটক অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের তিন সাংবাদিক জামিন পেয়েছেন। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক শাহাদাত উল্লা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে আটক করেছিল র্যাব।
আসামিপক্ষের আইনজীবী প্রিয়লাল সাহা জানান, বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম রবিবার তাদের জামিন মঞ্জুর করেন।
বিমান দুর্ঘটনায় সজীব ওয়াজেদ জয় নিহত হয়েছেন এমন একটি খবর প্রকাশ করেছিল ‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের এক পোর্টাল। এই খবরটি ভুয়া ও গুজব ছিল উল্লেখ করে গত রবিবার বাংলামেইল একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর র্যাব-৩ এর একটি দল কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে তাদের আটক করে অফিসে তালা দেয়।
তাদের গ্রেপ্তারের দিনই বাংলামেইলের ৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে সরকার।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed