Main Menu

মির্জাপুর চা বাগান থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগান থেকে সুজন বাপ্পী (২৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৭টায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাগানের শ্রমিক ছিলেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, চা শ্রমিক সুজন বাপ্পী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed