ছাতকের প্রেমিক যুগল আটক
ছাতক প্রতিনিধি : দক্ষিন সুনামগঞ্জ থেকে পালিয়ে আসা এক প্রেমিক যুগলকে ছাতকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জাউয়াবার ইউনিয়নের বানায়ত গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আলমগীর হোসেনের সাথে আশামুড়া গ্রামের জনৈক ব্যক্তির চৌদ্দ বছর বয়সি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েকদিন পূর্বে প্রেমের টানে একে-অপরের হাত ধরে অজানার উদ্দেশ্যে ঘর ছাড়ে প্রেমিক যুগল। বিভিন্ন স্থানে অবস্থান শেষে তারা ছাতকের বানায়ত গ্রামের বাসিন্দা মেয়ের ভগ্নীপতি রইছ আলীর বাড়িতে এসে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বানায়ত গ্রাম থেকে প্রেমিক যুগলকে আটক করে।
এসআই শফিকুল ইসলাম জানান, আটককৃত প্রেমিক যুগলকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed